চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড! হামলাকারীদের বাইকের নম্বরে চাঞ্চল্যকর মোড়, ঘনীভূত হচ্ছে রহস্য

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড! হামলাকারীদের বাইকের নম্বরে চাঞ্চল্যকর মোড়, ঘনীভূত হচ্ছে রহস্য

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিম বর্ধমানের বার্নপুর এলাকার একটি ঠিকানায় বাইকটি নিবন্ধিত থাকলেও, তদন্তে গিয়ে দেখা গেল সেই ঠিকানায় বাইকের মালিকের কোনো অস্তিত্ব নেই। ‘WB44D1990’ নম্বরের এই বাইকটি ২০১২ সালে বিভাস কুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির নামে নিবন্ধিত হলেও বর্তমানে সেখানে অন্য এক পরিবার বসবাস করছে।

ভুয়ো রেজিস্ট্রেশন ও ঘাতকদের ছক তদন্তকারী দল বার্নপুরের ওই নির্দিষ্ট কোয়ার্টারে পৌঁছালে বর্তমান বাসিন্দা ধর্মবীর কুমার জানান, তিনি দীর্ঘ ১০ বছর ধরে সেখানে আছেন এবং বিভাস নামের কাউকে চেনেন না। ঘটনাস্থলে ওই নম্বরের কোনো বাইকও পাওয়া যায়নি। এর ফলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হামলাকারীরা তদন্তের মোড় ঘোরাতে এবং নিজেদের পরিচয় গোপন রাখতে ইচ্ছাকৃতভাবে ভুয়ো বা অন্য কারও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছিল।

প্রত্যক্ষদর্শীর বয়ানে হাড়হিম করা বর্ণনা ঘটনার প্রত্যক্ষদর্শী সুশান্ত সরকার জানান, গুলির শব্দে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দেখেন গাড়ির ভেতরে রক্তে ভেজা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন চন্দ্রনাথ রথ। উইন্ডশিল্ড ভাঙা ওই স্করপিও গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা তখনো বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। এই পরিকল্পিত হামলা এবং ভুয়ো বাইক নম্বরের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে, অপরাধীরা অত্যন্ত সুসংগঠিতভাবে এই হত্যাকাণ্ডের ছক কষেছিল।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *