অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মন্ত্রীর বড় ঘোষণা
May 14, 20264:48 am

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন বলে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রায় ৯১ লক্ষ নাম পর্যালোচনা করা হলেও আপাতত কারও নাম বাদ যাচ্ছে না। তবে মৃত ব্যক্তি বা বিদেশি নাগরিকরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি এসআইআর তালিকা থেকে বাদ পড়াদের নাগরিকত্ব যাচাইয়ের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়েছে প্রশাসন।