TMC ত্যাগ সুজাতার, কী বললেন BJP নেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
May 14, 20264:49 am

বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি TMC ছেড়ে সুজাতা মণ্ডলের দাবি, আপাতত গন্তব্য অন্য কোনও দল নয়। তবে ভোটের ফল প্রকাশের পর একের পর এক TMC নেতা যেভাবে মুখ খুলছেন, তাতে বেজায় চাপে দল। এমন সময় সুজাতার দলত্যাগ প্রসঙ্গে বাঁকুড়া সাংগঠনিক জেলা BJP সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘TMC-তে এখন ভাঙনের সুর স্পষ্ট। ভোটের ফলাফলের পর নেতাদের বিবেক জাগছে। মানুষ সব বুঝে গিয়েছেন।’