বিবেক দংশনে দল ছাড়লেন সুজাতা
May 14, 20266:11 am

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিবেকের সঙ্গে আপস করা সম্ভব নয় জানিয়ে তৃণমূলের সমস্ত পদ ও সম্পর্ক ত্যাগ করলেন সুজাতা মণ্ডল। বুধবার বাঁকুড়ায় তিনি ঘোষণা করেন যে, আরজি করের ঘটনার সময় থেকেই তিনি দল ছাড়ার মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। অবশেষে পারিবারিক বাধা কাটিয়ে নিজেকে রাজনীতির আঙিনা থেকে সরিয়ে নিয়ে আজ থেকে সাধারণ নাগরিক হিসেবে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।