দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, আহত পুলিশ

দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, আহত পুলিশ

পথ দুর্ঘটনায় মৃত যুবকের দেহ নিয়ে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ হল মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা হাসপাতাল চত্বরে। ঘটনায় আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত মৃতের মা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানিকবাড়ি এলাকার বাইক চালক হাসান আলির (২১)। তারপরেই পরিস্থিতি উত্তাল হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *