পেট্রোল নিয়ে কেন্দ্রের ভয়ঙ্কর সিদ্ধান্ত!
May 20, 20264:15 am

জ্বালানি সংকট রুখতে পেট্রোলে ইথানল মিশ্রণের পরিমাণ বাড়িয়ে ৩০ শতাংশ করার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইতিমধ্যেই ই২২ থেকে ই৩০ পর্যন্ত জ্বালানি মিশ্রণের বিজ্ঞপ্তি জারি করেছে। পরিবহন মন্ত্রী নিতিন গড়করি ভবিষ্যতে ১০০ শতাংশ ইথানল মিশ্রণের ইঙ্গিত দিয়েছেন। এই লক্ষ্যে সরকার ই৮৫ এবং ই১০০ এর খসড়াও প্রকাশ করেছে।