নরওয়ের মঞ্চে মোদীর সফর ঘিরে চরম বিতর্ক, মানবাধিকার প্রশ্নে সাংবাদিক বৈঠকে তুলকালাম
May 20, 20264:18 am

নরওয়ে সফরে ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন তোলায় কড়া জবাব দিল নয়াদিল্লি। সোমবার এক সাংবাদিক বৈঠকে নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, অজ্ঞ এনজিও-র রিপোর্টের ওপর ভিত্তি করে এই অপপ্রচার চলছে। ভারতের শক্তিশালী সংবিধান প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করে এবং দেশ আইনের শাসনেই চলে।