মমতার সামনেই অভিষেকের ওপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়করা

মমতার সামনেই অভিষেকের ওপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়করা

ফলতা পুনর্নির্বাচনের ঠিক দু’দিন আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের নাটকীয়ভাবে লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আছড়ে পড়ল দলের অন্দরে। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন দলের একাংশের বিধায়করা। ভোটগ্রহণের মাত্র ৪৮ ঘণ্টা আগে জাহাঙ্গীর বিজেপিকে ওয়াকওভার দেওয়া সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে ডায়মন্ড হারবারের সাংগঠনিক কাঠামো এবং অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তকে লক্ষ্য করে একাধিক অস্বস্তিকর প্রশ্ন তোলেন প্রবীণ বিধায়করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *