বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার নোটিস, শুভেন্দুকে নজিরবিহীন আক্রমণ করে গর্জে উঠলেন অভিষেক
May 20, 20264:21 am

কলকাতা পুরসভা বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনসহ ১৭টি সম্পত্তি স্ক্যানারে রেখে বাড়ি ভাঙার নোটিস পাঠিয়েছে। ৭ দিনের ডেডলাইনের মধ্যেই ক্ষোভ উগরে দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ সাফ জানান, বাড়ি ভেঙে দিলেও তিনি মাথা নত করবেন না। নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কুৎসিত মানসিকতার বলে আক্রমণ করে বিজেপির এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে লড়াই জারির বার্তা দেন অভিষেক।