মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে সফর নিয়ে বিরাট আপডেট
May 20, 20264:25 am

আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। এই সুবিধা পেতে যাত্রীদের রাজ্যের বাসিন্দা হওয়ার সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। পরিবহণ দফতর সূত্রের খবর, প্রাথমিকভাবে মহিলা যাত্রীদের ‘শূন্য মূল্যের’ বিশেষ টিকিট দেওয়া হবে। তবে পরবর্তীতে ঝক্কি কমাতে কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। পরিষেবা মসৃণ করতে কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।