ওসির গায়ে হাত তোলার শাস্তি? অবশেষে শ্রীঘরে তৃণমূলের দুই দাপুটে নেতা
May 20, 20264:26 am

অশোকনগরে ওসির গায়ে হাত দেওয়া ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শেখ ইনজামুল এবং পঞ্চায়েত প্রধানের স্বামী মনি গাজি। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি ও সরকারি কাজে বাধা দেওয়ার পুরনো একাধিক সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সোমবার রাতে পুলিশি অভিযানে ধৃত এই দুই দাপুটে নেতার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হচ্ছে।