মুসলিমদের সংরক্ষণ বাতিল? ওবিসি কোটা ১৭ থেকে কমিয়ে ৭ শতাংশ করল শুভেন্দু সরকার!
May 20, 20264:30 am

রাজ্যে ক্ষমতায় এসেই ওবিসি সংরক্ষণে বড় কাটছাঁট করল নতুন সরকার। সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ওবিসি কোটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। সরকারের দাবি, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক। এখন থেকে তফশিলি জাতি ও উপজাতির বাইরের প্রকৃত অনগ্রসর হিন্দুরাই কেবল এই সুবিধা পাবেন। তবে ২০১০ সালের আগের ৬৬টি সম্প্রদায়ের ওবিসি তালিকা বৈধ থাকছে।