পুর নিয়োগ দুর্নীতিতে ফের ইডির তলব, ২৫ মে সিজিও যাচ্ছেন রথীন?
May 20, 20264:32 am

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে আগামী ২৫ মে ফের তলব করল ইডি। ইতিপূর্বে একাধিকবার ইডির সমন এড়িয়ে গেলেও, দিনচারেক আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। সুজিত বসুর গ্রেফতারির পর রথীন ঘোষকে ইডির এই পুনঃতলব নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য ও জল্পনা তৈরি হয়েছে।