ত্বকের সামান্য বদলই ডেকে আনছে মারণরোগ ক্যানসার! সতর্ক হতে বললেন বিশেষজ্ঞরা

ত্বকের সামান্য বদলই ডেকে আনছে মারণরোগ ক্যানসার! সতর্ক হতে বললেন বিশেষজ্ঞরা

আধুনিক ও ব্যস্ত জীবনযাত্রার ভিড়ে দৈনন্দিন ত্বকের যত্ন বলতে অনেকেই কেবল পার্লার কিংবা ঘরোয়া রূপচর্চাকেই বোঝেন। কিন্তু চিকিৎসকদের মতে, কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, ত্বকের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আরও বেশি জরুরি। আমাদের অজান্তেই ত্বকে ঘটে যাওয়া ছোট ছোট কিছু পরিবর্তন শেষ পর্যন্ত ক্যানসারের মতো মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে। স্পর্শকাতর এই অঙ্গটির সামান্য অবহেলা কিংবা অসতর্কতা ডেকে আনতে পারে বড় বিপদ।

লক্ষণ চিনতে ভুল করলেই বিপদ

ত্বকের ক্যানসারের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট কিছু উপসর্গ দেখা যায়, যা সাধারণ র‌্যাশ বা অ্যালার্জি ভেবে অনেকেই ভুল করেন। বিশেষজ্ঞরা মূলত পাঁচটি প্রধান উপসর্গের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন। শরীরের কোনো অংশে হঠাৎ বাদামি, কালো বা গাঢ় নীল রঙের দাগ দেখা দেওয়া, কিংবা মোমের মতো সাদা রঙের মাংসপিণ্ড তৈরি হয়ে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। এ ছাড়া ত্বকের কোনো ক্ষত থেকে অনবরত রক্তপাত হওয়া, কোনো দাগে তীব্র ব্যথা ও চুলকানি হওয়া এবং কোনো দাগের আকার ক্রমাগত বাড়তে থাকা ত্বকের ক্যানসারের স্পষ্ট লক্ষণ।

কারণ ও সুরক্ষার উপায়

বিশেষজ্ঞদের মতে, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির সরাসরি প্রভাব ত্বকের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। এই মারণরোগ প্রতিরোধে চড়া রোদের সংস্পর্শ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। রোদে বেরোনোর সময় সুতির ফুলহাতা পোশাক ব্যবহার এবং শুধু গ্রীষ্মকাল নয়, মেঘলা দিন বা শীতকালেও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ত্বকে যেকোনো অস্বাভাবিক পরিবর্তন বা অবাঞ্ছিত দাগ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, যাতে প্রাথমিক স্তরেই রোগ নির্ণয় করে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *