ফলতায় বিজেপির রেকর্ড জয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি মানুষের আস্থা জানালেন মুখ্যমন্ত্রী

ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই আসনে ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এই অভাবনীয় জয়ের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে। রেকর্ড জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি প্রার্থী ও কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই এই জয়ের কাণ্ডারি হিসেবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই জনরায় আসলে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতি বাংলার মানুষের অটল আস্থারই বহিঃপ্রকাশ।
তৃণমূলের ভরাডুবি ও বামেদের উত্থান
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন দেখা গিয়েছে। ক্ষমতাচ্যুত হয়ে ১০০টি আসনের নিচে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিপরীতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। তবে ফলতা আসনে ভোট কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের নির্দেশে গত ২১ মে সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবারের ভোট গণনায় দেখা যায়, তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত এই কেন্দ্রে শাসকদলের প্রার্থী নিজের জামানত পর্যন্ত বাঁচাতে পারেননি। সবাইকে চমকে দিয়ে এই আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।
রাজনৈতিক প্রভাব ও পরিবর্তনের ইঙ্গিত
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলতার এই ফলাফল রাজ্যের বর্তমান শাসকদলের জন্য একটি বড় ধাক্কা। ভয় দেখানোর রাজনীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ যে উন্নয়নের পথ বেছে নিচ্ছেন, এই রায় তারই প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে গণতন্ত্রের জয় এবং ভয়ের রাজনীতির পরাজয় বলে অভিহিত করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিজেপি কর্মীদের অক্লান্ত নিষ্ঠা এই জয় ছিনিয়ে এনেছে। ফলতায় পদ্ম ফোটার এই ঘটনাকে তিনি কেবল একটি শুরু বলে উল্লেখ করেছেন, যা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
The people of Falta have certainly delivered a resounding verdict against tyranny and have chosen the path of development.
— Suvendu Adhikari (@SuvenduWB) May 24, 2026
This mandate is a true reflection of West Bengal's unwavering trust in your leadership Hon'ble PM and the relentless dedication of our @BJP4Bengal… https://t.co/qPMpp5BbAq