রেশন কার্ড থাকলেই কি এবার সস্তায় তেল-গ্যাস সিলিন্ডার? জেনে নিন আসল সত্যিটা!

রেশন কার্ড থাকলেই কি এবার সস্তায় তেল-গ্যাস সিলিন্ডার? জেনে নিন আসল সত্যিটা!

রেশন কার্ডে কি এবার কম দামে মিলবে রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী? রাজ্যজুড়ে জল্পনা তুঙ্গে

রাজ্যে নতুন সরকার গঠনের পরই জনমুখী কেন্দ্রীয় প্রকল্পগুলি চালুর দাবিতে তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের রেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও ঢেলে সাজানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছে রেশন ডিলারদের সংগঠন। সম্প্রতি ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু রেশন ডিলারদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত একটি বৈঠকে বসারও আবেদন জানিয়েছেন।

ডিলারদের প্রধান দাবি, পূর্বতন সরকারের অনিহার কারণে রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় আধুনিকীকরণ প্রকল্প বন্ধ ছিল, সেগুলি যেন নতুন সরকার দ্রুত চালু করে। দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই রেশন মডেল দারুণভাবে সফল হলেও বাংলায় তা থমকে ছিল। ডিলারদের দাবি, এই প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সস্তায় নিত্যপ্রয়োজনীয় জিনিস পাবেন এবং রেশন ব্যবস্থার ভোলবদল ঘটবে। একই সঙ্গে বর্তমান মুখ্য সচিব মনোজ আগরওয়াল দীর্ঘদিন খাদ্য দফতরের দায়িত্বে থাকায় পুরো ব্যবস্থাটি তাঁর সুপরিচিত, যা এই প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

আসছে কী কী বদল

মুখ্যমন্ত্রীকে দেওয়া প্রস্তাবে রেশন দোকানগুলির মাধ্যমে সাধারণ চাল ও গমের পাশাপাশি বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে তেল, ডাল, নুন ও মশলার মতো গ্রোসারি সামগ্রী বিতরণের কথা বলা হয়েছে। এছাড়াও মধ্যবিত্ত ও পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে রেশন দোকান থেকে ৫ কেজির ছোট এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি এবং তা রিফিল করার পরিকাঠামো গড়ার আর্জি জানানো হয়েছে। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য রেশন দোকানেই মিনি ব্যাঙ্কিং কাউন্টার বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা চালু করার প্রস্তাবও রয়েছে এর মধ্যে। এই সমস্ত ডিজিটাল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য কেন্দ্র সরকারের খরচে রেশন ডিলারদের বিশেষ প্রশিক্ষণের দাবিও জানিয়েছে সংগঠনটি।

এক ঝলকে

  • রেশন ব্যবস্থাকে আধুনিক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন।
  • চাল-গমের পাশাপাশি কম দামে তেল, ডাল, নুন ও মশলার মতো গ্রোসারি সামগ্রী রেশন থেকে দেওয়ার প্রস্তাব।
  • পরিযায়ী শ্রমিক ও মধ্যবিত্তদের জন্য রেশন দোকানে ৫ কেজির ছোট এলপিজি সিলিন্ডার ও রিফিলিং সুবিধা চালুর আর্জি।
  • গ্রামীণ এলাকায় ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু এবং ডিলারদের কেন্দ্রীয় খরচে প্রশিক্ষণের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *