কথা রাখলেন মুখ্যমন্ত্রী! বন্ধ ৭১৭টি মদের দোকান

কথা রাখলেন মুখ্যমন্ত্রী! বন্ধ ৭১৭টি মদের দোকান

তামিলনাড়ুতে জনবহুল এলাকা, ধর্মীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি থাকা ৭১৭টি টাসমাক (TASMAC) মদের দোকান পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। রাজ্যের বেভারেজেস কর্পোরেশনের অধীনে চলা মোট ৪,৭৬৫টি মদের দোকানের মধ্যে যেগুলি সাধারণ মানুষের চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছিল, মুখ্যমন্ত্রী বিজয় সেগুলির বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এই তদন্তেই উঠে আসে যে, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অসংখ্য দোকান সরকারি নিয়ম লঙ্ঘন করে চলছিল।

সাধারণ মানুষের স্বার্থ এবং ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ধর্মীয় স্থানের আশেপাশের ২৭৬টি এবং স্কুল-কলেজ সংলগ্ন ১৮৬টি মদের দোকান অবিলম্বে সরিয়ে ফেলা হয়েছে। এর পাশাপাশি, নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে বাসস্ট্যান্ড এলাকার ২৫৫টি দোকানকেও এই বন্ধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মাত্র দুই সপ্তাহের সময়সীমার মধ্যে সব মিলিয়ে মোট ৭১৭টি মদের দোকানে পাকাপাকিভাবে তালা ঝোলানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই জনকল্যাণমুখী নির্দেশের পর, টাসমাক প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, নিয়ম বহির্ভূত সমস্ত মদের দোকান চিহ্নিত করে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দির, স্কুল এবং আবাসিক এলাকার আশেপাশে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ানো এই মদের দোকানগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *