এক ধাক্কায় বাড়বে ন্যূনতম বেতন, ৬৫ পেরোলেই পেনশনে বাম্পার অফার

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসছে অষ্টম বেতন কমিশন। নতুন বেতন ও পেনশন কাঠামো নিয়ে সরকারি মহলে শুরু হয়েছে জোর আলোচনা। প্রস্তাব অনুযায়ী, কর্মচারীদের বয়স ও চাকরির পর্যায়ের ভিত্তিতে বেতন ও অবসরকালীন সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী এই পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন।
বয়সভিত্তিক বেতন ও পেনশন কাঠামো
কর্মী ইউনিয়নগুলোর পক্ষ থেকে জমা দেওয়া নতুন প্রস্তাব অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে বেতন কাঠামোয় আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় কর্মীদের বেতন প্রতি পাঁচ বছর অন্তর বৃদ্ধির একটি ফর্মুলা নিয়ে আলোচনা চলছে। পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বয়সের সাথে পেনশনের শতাংশ বৃদ্ধির একটি বিশেষ তালিকাও প্রস্তাব করা হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হলে ৬০ বছর বয়সে পেনশনভোগীরা শেষ বেতনের ৭০ শতাংশ পাবেন, যা ৯০ বছর বা তার বেশি বয়সে গিয়ে ১০০ শতাংশে পৌঁছাবে।
চূড়ান্ত সিদ্ধান্তের পথে কমিশন
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত অষ্টম বেতন কমিশন বর্তমানে বিভিন্ন কর্মী সংগঠন ও অংশীদারদের কাছ থেকে মতামত সংগ্রহ করছে। আগামী ১৫ জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তবে সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। বর্তমান ধারা অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে কমিশন তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিতে পারে। এরপর সরকারি সিলমোহর এবং প্রক্রিয়াগত সময় মিলিয়ে ২০২৯ বা ২০৩০ সালের মধ্যে কর্মীরা এই নতুন কাঠামোর পূর্ণ সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নূন্যতম পেনশন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর ও ডিয়ারনেস রিলিফসহ একাধিক দাবির ওপর এখন জোর দিচ্ছেন কেন্দ্রীয় কর্মীদের সংগঠনগুলো।