চারপাশের অহংকারী মানুষের দম্ভ গুঁড়িয়ে দেবে চাণক্যের এই ৪ মন্ত্র!

আমাদের দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে কিংবা বন্ধুবৃত্তে প্রায়শই এমন কিছু মানুষের মুখোমুখি হতে হয়, যাঁরা চরম অহংকারী ও জেদি প্রকৃতির। এই ধরনের ব্যক্তিরা সর্বদা নিজেদের সঠিক মনে করেন এবং অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। অন্যদের ছোট করে নিজেদের বড় দেখানোর এই মানসিকতার কারণে পারিপার্শ্বিক পরিবেশে এক নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে সাধারণ মানুষ প্রায়ই হীনমন্যতায় ভুগতে শুরু করেন এবং তাঁদের আত্মবিশ্বাস মারাত্মকভাবে হ্রাস পায়। তবে এই মানসিক চাপ থেকে মুক্তির এবং অহংকারী ব্যক্তিদের উপযুক্ত জবাব দেওয়ার অত্যন্ত সহজ ও কার্যকরী উপায় বাতলে গিয়েছেন আচার্য চাণক্য।
তর্ক এড়িয়ে নীরবতাই হোক প্রধান অস্ত্র
চাণক্য নীতি অনুসারে, কোনও অহংকারী ব্যক্তির সঙ্গে তর্কে জড়ানো মানে নিজের ক্ষতি ডেকে আনা। এই ধরনের মানুষেরা ভুল করলেও নিজেদের সঠিক প্রমাণ করতে সর্বশক্তি প্রয়োগ করে। তাই তাঁদের সঙ্গে কথায় না জিতে নিজের কাজের মাধ্যমে জবাব দেওয়া উচিত। অহংকারী মানুষের সবচেয়ে বড় শক্তি হলো মনোযোগ আকর্ষণ করা। তাঁদের কোনও বিরোধিতা বা প্রশংসা না করে সম্পূর্ণ এড়িয়ে চললে এবং নীরবতা বজায় রাখলে তাঁদের অহংকার নিজে থেকেই ভেঙে পড়ে। নিজের চারপাশে একটি নির্দিষ্ট সীমারেখা তৈরি করা জরুরি, যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনাকে নিয়ন্ত্রণ করা আসাম্ভব।
আবেগ নিয়ন্ত্রণ ও আত্মউন্নয়নে মনোযোগ
অহংকারী ব্যক্তির সমালোচনা বা প্রশংসায় আবেগপ্রবণ না হয়ে মানসিক ভারসাম্য বজায় রাখাই হলো প্রকৃত জয়। চাণক্যের মতে, যাঁরা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাঁরা সমস্ত পরিস্থিতিতেই বিজয়ী হন। এছাড়া, অন্যের সঙ্গে নিজের তুলনা না করে প্রতিনিয়ত নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত। যখন কেউ নিজের কাজে মগ্ন থাকে এবং অহংকারী ব্যক্তির উপস্থিতিকে গুরুত্ব দেয় না, তখন সেই অহংকারী ব্যক্তি নিজেই মানসিক স্তরে দুর্বল হয়ে পড়েন। চাণক্যের এই প্রাচীন সূত্রগুলো মেনে চললে খুব সহজেই চারপাশের নেতিবাচক ও জেদি মানুষদের মানসিক আধিপত্য চূর্ণ করা সম্ভব।