আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উর্ধ্বগতি! আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের দর কত?

বাজারে ফের তেলের দামে আগুন! নাজেহাল মধ্যবিত্ত
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সোমবার, ৮ জুন, ২০২৬, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি খুচরা বাজারে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন না করলেও, বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ৯৬ ডলার ছাড়িয়ে গেছে। ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানির অস্থিরতা এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
আন্তর্জাতিক অস্থিরতায় সিঁদুরে মেঘ
সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২.৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৪৩ ডলারে দাঁড়িয়েছে, যা গত শুক্রবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ডব্লিউটিআই ক্রুডের দামও ২.৩৪ শতাংশ বেড়ে ৯২.৬৬ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞ মহলের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের দাম গত কয়েক মাসে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারত বর্তমানে ভারতীয় বাস্কেট ক্রুডের দাম ১০০.১০ ডলারের আশেপাশে স্থিতিশীল রাখতে সক্ষম হলেও, দীর্ঘস্থায়ী এই সংকট ভারতীয় অর্থনীতি ও তেল কো ম্পা নিগুলোর ওপর প্রবল চাপ সৃষ্টি করছে।
জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা
রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলো বর্তমানে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং এটিএফ বিক্রিতে প্রতিদিন প্রায় ৭৫০ কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়ছে। আন্তর্জাতিক বাজারে এই ক্রমবর্ধমান দাম কো ম্পা নিগুলোর ব্যালেন্স শিটকে সরাসরি প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে যদি অপরিশোধিত তেলের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে সাধারণ মানুষকে জ্বালানির জন্য আরও বেশি খরচ করতে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বর্তমানে কলকাতার বাজারে পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। মুম্বাইতে পেট্রোলের দাম ১১১.২১ টাকা ও ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। দিল্লি ও নয়ডায় পেট্রোলের দাম ১০২.১২ টাকা। চেন্নাই এবং পাটনার মতো শহরেও জ্বালানির দাম যথাক্রমে ১০৭.৭৭ টাকা এবং ১১৩.৩৭ টাকা প্রতি লিটারে ঘোরাফেরা করছে। গ্রাহকরা নিজের শহরে জ্বালানির সর্বশেষ দর জানতে চাইলে নিজ নিজ তেল কো ম্পা নির নির্ধারিত নাম্বারে মেসেজ পাঠিয়ে তা যাচাই করতে পারেন।