বিধানসভায় বিদ্রোহী নেতাদের সঙ্গে সাক্ষাৎ! এবার কুণাল ঘোষকে নিয়ে জল্পনা!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kunal-ghosh.jpg?w=1200&resize=1200,675&ssl=1)
রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড় অব্যাহত। সোমবার বিধানসভায় বিদ্রোহী তৃণমূল শিবিরের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের বৈঠকের রেশ কাটতে না কাটতেই এবার চর্চায় উঠে এলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
জানা গিয়েছে, সোমবার বিধানসভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। সেখানে তাঁকে বিদ্রোহী শিবিরের ডেপুটি এলওপি সন্দীপন সাহা এবং রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। রাজনৈতিক টানাপোড়েনের এই আবহে বিরোধী ও বিদ্রোহী শিবিরের নেতাদের সঙ্গে কুণালের এই হঠাৎ সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা দানা বেঁধেছে।
বিধানসভার অলিন্দে এই সাক্ষাতের জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল। তাঁর এই পোস্টের ঠিক কী অর্থ এবং বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার নির্যাস কী, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।