১,০৫৭ জনের সঙ্গে যৌন সম্পর্কের বিশ্বরেকর্ড! মা হচ্ছেন বিতর্কিত পর্ন তারকা, লাইভ স্ট্রিম করবেন সন্তান প্রসব!

নয়াদিল্লি: ব্রিটেনের দুই বিখ্যাত ওনলি ফ্যানস (OnlyFans) মডেল, বনি ব্লু এবং লিলি ফিলিপস, ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। এই দুই অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি নিজেদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। এর আগে কয়েকশ পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বিতর্কিত বিশ্বরেকর্ড গড়ার কারণে তারা আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন।
বনি ব্লু এবং লিলি ফিলিপস কারা? বনি ব্লুর আসল নাম টিয়া এমা বিলিঙ্গার। তিনি একজন পর্ন তারকা ও ওনলি ফ্যানস মডেল। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি দাবি করেছিলেন যে, মাত্র ১২ ঘণ্টায় ১,০৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তিনি রেকর্ড গড়েছেন। সম্প্রতি স্ন্যাপচ্যাটে একটি ছবি পোস্ট করে তিনি তার গর্ভাবস্থার ইঙ্গিত দেন। এরপর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি নিশ্চিত করেন যে তিনি মা হতে চলেছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, “ছেলেরা ভয় পেও না, এবার তোমাদের আর লাইনে দাঁড়াতে হবে না।” উল্লেখ্য, তার সেই রেকর্ড গড়ার সময় তার সঙ্গে সম্পর্কের জন্য পুরুষদের দীর্ঘ লাইন লেগেছিল।
লিলি ফিলিপসও অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির এক বিতর্কিত নাম। ২০২৪ সালের শেষের দিকে ১০১ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের একটি ভিডিও আপলোড করে তিনি শিরোনামে এসেছিলেন। এরপর তিনি ৩০০ এবং ১,০০০ জন পুরুষের সঙ্গে সম্পর্কের পরিকল্পনা করার কথাও জানিয়েছিলেন। ১৯ ফেব্রুয়ারি, ২০২৫-এ লিলি ঘোষণা করেন যে তিনি অন্তঃসত্ত্বা। তিনি স্ন্যাপচ্যাটে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তার বেবি বাম্প এবং পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, “সত্যিটা সামনে এল। বেবি ফিলিপস ২০২৫।”
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া এই খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বিষয়টিকে উপহাস করছেন, আবার অনেকে তীব্র সমালোচনা করছেন। একজন ইউজার লিখেছেন, “ভবিষ্যতে স্কুলের ‘ব্রিং ইয়োর প্যারেন্টস ডে’-তে এটা খুব মজার ব্যাপার হবে।” অনেকে আবার তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
সন্তানের বাবা কে এবং পাবলিক স্টান্ট? বনি ব্লুর বয়ফ্রেন্ড থাকলেও লিলি ফিলিপস বর্তমানে সিঙ্গেল। তাদের সম্পর্কের অবস্থা যেমনই হোক, নেটিজেনদের মধ্যে এই গর্ভাবস্থা নিয়ে তুমুল কৌতূহল রয়েছে। অনেকেই এটিকে ‘পাব্লিসিটি স্টান্ট’ বলে মনে করছেন, আবার কেউ কেউ একে তাদের ‘সেক্স ম্যারাথন’-এর ফল বলে অভিহিত করছেন। যদিও তারা রেকর্ড গড়ার সময় কন্ডোম ব্যবহারের দাবি করেছিলেন, তবুও নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন যে কোনো পদ্ধতিই ১০০ শতাংশ নিরাপদ নয়।
সবচেয়ে চমকপ্রদ তথ্য সবচেয়ে অবাক করা খবরটি দিয়েছেন বনি ব্লু। তিনি তার সন্তানের জন্মকেও একটি ‘মানি মেকিং স্টান্ট’ হিসেবে ব্যবহার করতে চাইছেন। তিনি ঘোষণা করেছেন যে, তার ডেলিভারির পুরো প্রক্রিয়াটি তিনি লাইভ স্ট্রিম করবেন। এখন দেখার বিষয়, এই ঘোষণা কতটা বাস্তবায়িত হয়, নাকি এটিও নিছক আরেকটি প্রচারের কৌশল।