৩০০০ বছরেও নষ্ট হয়নি! মিশরের পিরামিডে উদ্ধার হলো প্রাচীন মধু, বিস্মিত বিজ্ঞানীরা

মিশরের রহস্যময় পিরামিডের ভেতরে ৩০০০ বছরেরও বেশি সময় ধরে অক্ষত অবস্থায় পড়ে থাকা মধুর পাত্র খুঁজে পেয়ে বিস্মিত বিজ্ঞানীরা। অদ্ভুত ব্যাপার হলো, এত বছর পরেও মধুগুলো এমনভাবে সংরক্ষিত ছিল যেন মনে হয় সদ্য সংগৃহীত।
১৯২২ সালে যখন মিশরের সম্রাট তুতানখামেনের সমাধি খোলা হয়, তখন স্বর্ণ ও রৌপ্যালংকারের পাশাপাশি স্ফটিক (মার্বেল) ও রূপার পাত্রে এই মধু পাওয়া গিয়েছিল।
বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে, মৌমাছির অসাধারণ প্রকৌশলগত দক্ষতার কারণেই মধুতে জলর পরিমাণ শূন্য (০%)। এছাড়া এর উচ্চ অম্লতা (অ্যাসিডিটি) এবং প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতির কারণে এই মধু হাজার বছর ধরে টিকে থাকতে পেরেছে।
প্রাচীন মিশরীয়রা এই মধু মোম দিয়ে আটকানো বাতাস চলাচল করতে পারে না এমন পাত্রে ভরে পিরামিডের ভেতরের শুকনো গুহায় সংরক্ষণ করেছিল। ২০২৬ সালের কায়রো মিউজিয়ামের গবেষণা নিশ্চিত করেছে যে, সেখানকার মমিগুলোর মতোই এই মধুও কালের পরীক্ষায় টিকে থেকে আজও অবিকৃত রয়েছে।