চন্দ্রের জমি থেকে পর্ন স্টারের সঙ্গে রাত কাটানোর সুযোগ! কর্মীদের অবাক করা বোনাস দেয় বিশ্বের এই ৭ কো ম্পা নি
June 10, 202612:20 pm

কর্মীদের পরিশ্রমের স্বীকৃতি দিতে বেশিরভাগ কো ম্পা নিই বোনাস বা পুরস্কার দেয়। কেউ গিফট ভাউচার দেয়, আবার কেউ মোটা অংকের টাকা। কিন্তু বিশ্বের এমন কিছু কো ম্পা নি আছে যারা তাদের কর্মীদের এমন সব অদ্ভুত ও অবিশ্বাস্য বোনাস দেয়, যা শুনলে আপনি অবাক হবেন।
আজ এমন ৭টি কো ম্পা নির কথা জানাব, যারা নিজেদের অদ্ভুত পুরস্কারের জন্য খবরের শিরোনামে এসেছিল:
- লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল (চন্দ্রপৃষ্ঠে জমি): এই কো ম্পা নি তাদের এক কর্মীকে চাঁদে এক একর জমি উপহার দিয়েছিল। অবিশ্বাস্য মনে হলেও, এটিই ছিল তাদের সেরা বোনাস।
- লিঙ্কডইন (১ সপ্তাহের ছুটি): টানা কাজের চাপ থেকে কর্মীদের মানসিক প্রশান্তি দিতে লিঙ্কডইন তাদের ১৫,৯০০ কর্মীকে এক সপ্তাহের বেতনসহ ছুটি দিয়েছিল।
- জিয়াংসি ওয়েস্ট দাজিউ আইরন অ্যান্ড স্টিল (গাড়ি): চিনের এই কো ম্পা নি তাদের ৪,১১৬ জন কর্মীকে একটি করে গাড়ি উপহার দিয়েছিল। গাড়ির লাইসেন্স থেকে ইনস্যুরেন্স—সব খরচ কো ম্পা নিই বহন করেছিল।
- হরিকৃষ্ণ এক্সপোর্টস (গাড়ি ও ফ্ল্যাট): গুজরাতের হিরে ব্যবসায়ী সাওজি ঢোলাকিয়া তার কর্মীদের জন্য বিখ্যাত। তিনি কয়েকশ কর্মীকে গাড়ি এবং ফ্ল্যাট উপহার দিয়ে বিশ্বজুড়ে নজর কেড়েছিলেন।
- লুকসোটিকা (শেয়ার): ইতালির এই বিখ্যাত চশমা প্রস্তুতকারক কো ম্পা নিটি তাদের কর্মীদের বোনাস হিসেবে দিয়েছিল কো ম্পা নির শেয়ার, যাতে কর্মীরাও ব্যবসার অংশীদার হতে পারেন।
- গুগল (মারা গেলে পরিবারকে আর্থিক সুরক্ষা): গুগলের এই পলিসিটি অত্যন্ত মানবিক। কোনো কর্মী যদি কর্মরত অবস্থায় মারা যান, তবে তার পরিবারকে ১০ বছর ধরে ওই কর্মীর বেতনের ৫০ শতাংশ টাকা দেওয়া হয়।
- কুইহু ৩৬০ (বিতর্কিত অফার): এই কো ম্পা নিটি বোনাসের তালিকায় সবচেয়ে অদ্ভুত ও বিতর্কিত অফার দিয়েছিল। তারা তাদের কর্মীদের পর্ন স্টার ‘জুলিয়া কিওকা’-র সঙ্গে রাত কাটানোর সুযোগ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে কো ম্পা নি সেই অফার দ্রুত প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।