২০১৮-র হামলার বদলা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা ববির!

ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের রাজনীতিতে ফের নতুন সমীকরণ। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগের কেন্দ্রবিন্দু ২০১৮ সালের এক পুরনো ঘটনা।
মূল অভিযোগ কী? অভিজিৎ দাসের দাবি, ২০১৮ সালে যখন তিনি বিজেপি-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে ছিলেন, সেই সময় কপাটহাটের এলাকায় তাঁর ওপর ভয়াবহ হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে, যার জেরে তাঁর পা ভেঙে গিয়েছিল।
কারা জড়িয়েছে নাম? এতদিন পর এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগে জানানো হয়েছে, ওই হামলার ঘটনায় সাংসদ স্বয়ং, তাঁর আপ্ত সহায়ক এবং স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা যুক্ত ছিলেন। এই বিস্ফোরক অভিযোগ ঘিরে এলাকায় ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।