ভিডিও পোস্ট করতেই ইউটিউবারের বাড়িতে চুরি
June 11, 20265:51 am

সোনা-রুপোর গয়না দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন ইউটিউবার রচনা গুর্জর। সেই ভিডিও প্রকাশের কয়েক দিনের মধ্যেই তাঁর বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটল। চোরেরা নগদ টাকা, সোনার গয়না, রুপোর সামগ্রী-সহ লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ঘটনা। জানা গিয়েছে, গভীর রাতে রচনার পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলেন, তখনই চোরেরা বাড়িতে ঢোকে।