আকাশছোঁয়া স্বপ্ন! নেহরুর রেকর্ড ভেঙে এবার ‘মেড ইন ইন্ডিয়া’ বিমানের মহাপরিকল্পনা প্রধানমন্ত্রী মোদীর

আকাশছোঁয়া স্বপ্ন! নেহরুর রেকর্ড ভেঙে এবার ‘মেড ইন ইন্ডিয়া’ বিমানের মহাপরিকল্পনা প্রধানমন্ত্রী মোদীর

ভারতের রাজনৈতিক ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়ের সূচনা হলো। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর টানা দীর্ঘতম মেয়াদে ক্ষমতায় থাকার রেকর্ড ভেঙে এক অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থাকার এই ঐতিহাসিক নজির গড়ার দিনে দেশবাসীর উদ্দেশ্যে এক যুগান্তকারী ঘোষণা করলেন তিনি। এবার আর শুধু বিদেশ থেকে আমদানি নয়, ভারতের আকাশ কাঁপাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘মেড ইন ইন্ডিয়া’ বিমান।

এই বিশেষ দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের আগামী দিনের মেগা লক্ষ্যের কথা স্পষ্ট করে দেন। তিনি জানান, এনডিএ সরকারের নতুন পাখির চোখ হলো ভারতে যাত্রীবাহী বিমান তৈরি করা, যা দেশের পাশাপাশি বিশ্বজুড়ে যাতায়াত করবে। এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য বিশ্বমঞ্চের তাবড় রাষ্ট্রনেতারাও প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সাফল্যের মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, “এত দীর্ঘ সময় ধরে মাতৃভূমি ভারতের সেবা করার সৌভাগ্য লাভ করা কেবল ঈশ্বরের বিশেষ কৃপাতেই সম্ভব হয়েছে। আমার কাছে জনগণই ঈশ্বরের প্রতিমূর্তি। একটানা দীর্ঘতম মেয়াদে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে আমি আমার পরম সৌভাগ্য বলে মনে করি।” দেশের জনতার ওপর আস্থা রেখে তিনি যোগ করেন, “জনতা আমাদের কখনও নিরাশ করেনি।” সেই সঙ্গে দেশ গড়ার লক্ষ্যে আবারও ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর বার্তা দেন তিনি।

একই মঞ্চ থেকে দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীদের একটি নতুন ‘টাস্ক’ বা লক্ষ্য বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন রাজ্যে কতটা কাজ ও উন্নতি হচ্ছে, তা এবার থেকে তিনি নিজেই সরাসরি তদারকি করবেন। রাজ্যগুলির উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, “রাজ্য এগোলেই দেশ এগোবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *