মেডিকেল মিরাকল! এবার রোগী জেগে কথা বলবেন, আর ডাক্তাররা করবেন ব্রেন টিউমার অপারেশন

মেডিকেল মিরাকল! এবার রোগী জেগে কথা বলবেন, আর ডাক্তাররা করবেন ব্রেন টিউমার অপারেশন

কলকাতা: ব্রেন টিউমার বা মস্তিষ্কের টিউমার অস্ত্রোপচারে এবার এল এক বৈপ্লবিক পরিবর্তন। আধুনিক চিকিৎসার ছোঁয়ায় এই জটিল অপারেশন এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, নিখুঁত এবং কার্যকর হয়ে উঠেছে।

কলকাতার নামী হাসপাতাল সিএমআরআই (CMRI)-এর বিখ্যাত নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডঃ অমিতাভ চন্দ জানিয়েছেন, উন্নত ইমেজিং, নিউরো-নেভিগেশন এবং ফ্লুরোসেন্স-গাইডেড প্রযুক্তির যুগান্তকারী ব্যবহারের ফলে এখন মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশগুলো নিখুঁতভাবে চিনে নেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে সুস্থ কোষের ক্ষতি না করেই টিউমার বাদ দেওয়া যাচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ‘অ্যাওয়েক ক্রেনিওটমি’ (Awake Craniotomy) বা জাগ্রত মস্তিস্কের অস্ত্রোপচার পদ্ধতি। এই পদ্ধতিতে অপারেশনের সময় রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করে, তার চেতনা ও কথা বলার ক্ষমতা বজায় রাখা হয়। রোগী চিকিৎসকদের সাথে কথা বলতে বলতেই সফলভাবে সম্পন্ন হচ্ছে এই জটিল অস্ত্রোপচার। চিকিৎসা বিজ্ঞানের এই নতুন দিশা রোগীদের মনে বড় আশার আলো জাগাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *