মেগা ধামাকা রাজনীতিতে! আজই কি কংগ্রেসে মিশে যাচ্ছে তৃণমূল? জরুরি বৈঠকে তোলপাড়

মেগা ধামাকা রাজনীতিতে! আজই কি কংগ্রেসে মিশে যাচ্ছে তৃণমূল? জরুরি বৈঠকে তোলপাড়

নয়া দিল্লি: জাতীয় রাজনীতিতে কি এক ঐতিহাসিক পটপরিবর্তন ঘটতে চলেছে? আজ, বৃহস্পতিবারই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস (TMC) মিশে যাচ্ছে জাতীয় কংগ্রেসের সাথে? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্ন ঘিরেই তীব্র জল্পনা।

এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে খোদ কংগ্রেস হাইকম্যান্ডের একটি নজিরবিহীন সিদ্ধান্ত। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে আজ দেশের সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতি এবং এআইসিসি সাধারণ সম্পাদকদের এক জরুরি বৈঠকে তলব করেছে শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসের ইতিহাসে এত কম সময়ের নোটিশে এমন হাই-প্রোফাইল বৈঠক ডাকার ঘটনা অত্যন্ত বিরল।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মেগা বৈঠকের পেছনে রয়েছে কোনো বড়সড় সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে, তৃণমূলের সংযুক্তিকরণের মতো কোনো ঐতিহাসিক পদক্ষেপের কথা দলের নেতাদের অফিশিয়ালি জানাতেই এই জরুরি তৎপরতা। এখন সবার নজর দিল্লির এই হাইভোল্টেজ বৈঠকের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *