ভোটের আগেই বড় ধাক্কা কংগ্রেসের! মীনাক্ষীর মনোনয়ন নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

ভোটের আগেই বড় ধাক্কা কংগ্রেসের! মীনাক্ষীর মনোনয়ন নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

ভোপাল: মধ্যপ্রদেশে রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন চরম তুঙ্গে। এবার নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্তে জোর ধাক্কা খেল কংগ্রেস শিবির। দলীয় প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কংগ্রেস যে আবেদন জানিয়েছিল, তা আজ সরাসরি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে ভোটের লড়াইয়ে নামার আগেই ব্যাকফুটে হাত শিবির।

জানা গেছে, কংগ্রেসের মীনাক্ষী নটরাজনকে প্রার্থী করার পরেই তাঁর মনোনয়ন নিয়ে তীব্র আপত্তি তোলে বিজেপি। গেরুয়া শিবিরের সেই আপত্তির জেরেই শেষ পর্যন্ত বাতিল করা হয় মীনাক্ষীর মনোনয়ন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস, কিন্তু সেখানেও কোনো স্বস্তি মিলল না। কমিশনের এই কড়া ধাক্কার পর মীনাক্ষীর সামনে এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।

উল্লেখ্য, এই আসনে বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহেশ কেবত। মীনাক্ষীর মনোনয়ন বাতিলের পর মধ্যপ্রদেশের এই রাজ্যসভা আসনের সমীকরণ এখন কোন দিকে ঘোরে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *