১০ বছরের খরা বনাম লজ্জার হার! ১৪ জুন হাইভোল্টেজ মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট বিশ্বের সবথেকে বড় হাইভোল্টেজ দ্বৈরথ এবার মহিলাদের ক্রিকেটে। আগামী ১৪ জুন আসন্ন আইসিসি (ICC) মহিলা টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
এই মেগা ম্যাচের আগে পরিসংখ্যান কিন্তু পাকিস্তানের জন্য বেশ উদ্বেগজনক। টি-২০ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান শেষবার ভারতকে হারিয়েছিল দীর্ঘ ১০ বছর আগে, ২০১৬ সালে। তারপর থেকে ভারতের বিরুদ্ধে একটি জয়ের জন্য মরিয়া হয়ে আছে পাক ব্রিগেড।
শুধু ইতিহাসই নয়, বর্তমান ফর্মও ভোগাচ্ছে পাকিস্তানকে। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরে বড় ধাক্কা খেয়েছে তারা। গত আড়াই বছরে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র একটি টি-২০ সিরিজ জয়, তাও দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে। একদিকে ফর্মের তুঙ্গে থাকা ভারত, অন্যদিকে হারের বৃত্তে থাকা পাকিস্তান— ১৪ জুনের এই হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত কারা শেষ হাসি হাসে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।