‘পরিচিত পৃথিবীটা বদলে গেছে…’! জেল থেকে ফিরেই নতুন জীবন শুরুর ঘোষণা পার্থর বান্ধবী অর্পিতার

‘পরিচিত পৃথিবীটা বদলে গেছে…’! জেল থেকে ফিরেই নতুন জীবন শুরুর ঘোষণা পার্থর বান্ধবী অর্পিতার

কলকাতা: ২০২৪ সালে জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর দীর্ঘদিন কার্যত লোকচক্ষুর আড়ালে, ঘরবন্দিই ছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত সেই অর্পিতা মুখোপাধ্যায় এবার টলিউড তথা ডিজিটাল দুনিয়ায় কামব্যাকের বড় ঘোষণা করলেন।

সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ ও আবেগঘন পোস্টের মাধ্যমে অর্পিতা তাঁর জীবনে ফেরার বার্তা দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, “জীবনের নতুন অধ্যায়ের প্রতিফলন দেখবেন।” অতীতের কঠিন দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, “জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সবকিছু থেমে যায়। পরিচিত পৃথিবীটা হঠাৎ করেই সম্পূর্ণ বদলে যায়।”

পার্থ চট্টোপাধ্যায়ের সাথে নাম জড়ানো এবং জেল হেফাজতের পর অর্পিতার এই কামব্যাক পোস্ট ঘিরে ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গেছে। জীবনের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে অর্পিতা ডিজিটাল মাধ্যমে ঠিক কীভাবে তাঁর এই ‘নতুন ইনিংস’ শুরু করতে চলেছেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *