৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ! আমূল বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাটিং স্টাইল, চলে এল মেগা আপডেট

৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ! আমূল বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাটিং স্টাইল, চলে এল মেগা আপডেট

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে এক ঐতিহাসিক বদল। বদলে যেতে চলেছে আপনার প্রতিদিনের মেসেজ করার অভিজ্ঞতা। দীর্ঘ ৩ বছরের কঠোর পরিশ্রম ও গবেষণার পর অবশেষে নিজেদের ‘মেসেজ মেনু’ সম্পূর্ণ নতুন রূপে সাজিয়ে তুলল মেটা (Meta) মালিকানাধীন এই সংস্থা। সংস্থার দাবি, এই নতুন ডিজাইনের ফলে আগের চেয়ে অনেক সহজে এবং দ্রুত অ্যাপটি ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের প্রতি মুহূর্তের খবরাখবর রাখা ওয়েবসাইট ‘Wabetainfo’ প্রথম এই মেগা আপডেটের কথা সামনে এনেছে। তারা এই নতুন ডিজাইনের স্ক্রিনশটও শেয়ার করেছে। জানা গেছে, নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘রিলিজাইন মেসেজ মেনু’ (Redesigned Message Menu)

কী বদল আসছে এই নতুন মেনুতে?

  • সহজ ব্যবহার: নতুন এই ফিচারটি পার্সোনাল চ্যাট এবং গ্রুপ চ্যাট—উভয় ক্ষেত্রেই সমানভাবে কাজ করবে।
  • ঝটপট অ্যাক্সেস: চ্যাটের যেকোনো মেসেজের ওপর হালকা ট্যাপ (Hold) করলেই ঠিক তার পাশেই নতুন রিডিজাইনড মেনুটি পপ-আপ হবে।
  • দারুণ ভিজিবিলিটি: নতুন টেক্সট মেনুর ভিজিবিলিটি বা দৃশ্যমানতা আগের চেয়ে অনেক আকর্ষণীয় করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত অপশনগুলো বেছে নিতে পারেন। তবে অ্যান্ড্রয়েড এবং আইফোন (iOS) ইউজারদের ক্ষেত্রে এই মেনুর লুক কিছুটা আলাদা হতে পারে।

দীর্ঘদিন ধরেই এই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল, কিন্তু সাধারণ ইউজারদের জন্য এটি চালু করা হচ্ছিল না। অবশেষে মেটার পক্ষ থেকে সেই অপেক্ষার অবসান ঘটানো হলো। বর্তমানে অ্যান্ড্রয়েডের নির্দিষ্ট কিছু ‘বিটা ইউজারদের’ (Beta Users) ফোনে এই ফিচারটি দেওয়া হয়েছে। তবে বিটা টেস্টিং সফল হলেই খুব দ্রুত বিশ্বের সমস্ত সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রাহকদের ফোনে এর ‘স্টেবল ভার্সন’ আপডেট পাঠিয়ে দেওয়া হবে।

ভারতে চ্যাটিং, ছবি-ভিডিও পাঠানো থেকে শুরু করে অডিও-ভিডিও কলিংয়ের জন্য হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আর ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও মজাদার ও সহজ করে তুলতেই ৩ বছর ধরে তৈরি করা এই দুর্দান্ত মেগা আপডেট আনল কো ম্পা নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *