রেলের বড় উপহার! এবার শুধু এই একটি কার্ড দেখালেই লোকাল ট্রেনের বিশেষ কামরায় ভ্রমণের সুযোগ

রেলের বড় উপহার! এবার শুধু এই একটি কার্ড দেখালেই লোকাল ট্রেনের বিশেষ কামরায় ভ্রমণের সুযোগ

ভারতীয় রেলের বিশেষ কামড়ায় ভ্রমণের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী (PwD) যাত্রীদের কাছে যদি ইউনিক ডিসঅ্যাবিলিটি আইডি বা ‘UDID’ কার্ড থাকে, তবে তাঁরা এখন থেকে লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনের সংরক্ষিত কামড়ায় যাতায়াত করতে পারবেন। সম্প্রতি রেল বোর্ডের পক্ষ থেকে সমস্ত জোনের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের (PCCMs) চিঠি পাঠিয়ে এই নতুন নিয়মটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

কারা পাবেন এই সুবিধা?

রেল বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, নিম্নলিখিত যাত্রীরা লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কামড়ায় ভ্রমণের যোগ্য বলে বিবেচিত হবেন:

  • রেল ছাড়ের শংসাপত্রধারী: যেসব প্রতিবন্ধী যাত্রী রেলের রেয়াতি ভাড়ার ছাড় পান এবং তাঁদের কাছে নির্ধারিত ফর্ম্যাটের ‘কনসেশন সার্টিফিকেট’ অথবা রেলের দেওয়া ‘দিব্যাঙ্গজন কার্ড’ রয়েছে।
  • UDID কার্ডধারী: যেসব যাত্রীর কাছে ‘ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পারসন্স উইথ ডিসঅ্যাবিলিটিজ’ (DEPwD) প্রদত্ত বৈধ UDID কার্ড রয়েছে। এমনকি তাঁরা রেলের ভাড়ায় কোনো ছাড় না পেলেও সংরক্ষিত কামড়ায় উঠতে পারবেন।

মানতে হবে যেসকল নিয়ম

রেল মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সংরক্ষিত কামড়ায় ওঠার অনুমতি দেওয়া হলেও এর মাধ্যমে আলাদা করে ভাড়ায় কোনো অতিরিক্ত ছাড় পাওয়া যাবে না।

যাত্রীদের সতর্কবার্তা: ভ্রমণের সময় যাত্রীদের অবশ্যই নির্দিষ্ট টিকিট বা সিজন পাস এবং তার সাথে বৈধ UDID কার্ড, দিব্যাঙ্গজন কার্ড অথবা শংসাপত্র নিজের কাছে রাখতে হবে। উপযুক্ত নথিপত্র বা ট্রাভেল অথরিটি ছাড়া এই কামড়ায় যাত্রা করলে ১৯৮৯ সালের রেল আইনের আওতায় কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে দূরপাল্লার ট্রেনের বিশেষ কামড়ায় (SLRD ও LSLRD) এই UDID কার্ডধারীদের ওঠার অনুমতি দিয়েছিল রেল বোর্ড। এবার লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনেও একই নিয়ম চালু হওয়ায় দৈনন্দিন যাতায়াতকারী প্রতিবন্ধী যাত্রীরা বড়সড় স্বস্তি পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *