দিল্লিতে মাঝরাতে গোপন বৈঠক! শুভেন্দুর সঙ্গে আর কোন কোন সাংসদ? সায়নীকে ঘিরে জোর জল্পনা

দিল্লিতে মাঝরাতে গোপন বৈঠক! শুভেন্দুর সঙ্গে আর কোন কোন সাংসদ? সায়নীকে ঘিরে জোর জল্পনা

নয়া দিল্লি: বঙ্গ রাজনীতিতে ফের দলবদলের হাওয়া? এবার দিল্লিতে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে মাঝরাতে বসলো এক হাইভোল্টেজ গোপন বৈঠক, যা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। সূত্রের খবর, সোমবারের পর বুধবার রাতেও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গোপন বৈঠকে বসেন একদল বিক্ষুব্ধ সাংসদ।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সোমবারের বৈঠকে যে ২০ জন সাংসদ উপস্থিত ছিলেন, বুধবার রাতের বৈঠকে তাঁদের পাশাপাশি আরও বেশ কয়েকজন নতুন মুখকে দেখা গেছে বলে সূত্রের দাবি। তবে অত্যন্ত গোপনে এই বৈঠক চলায় ঠিক কারা কারা নতুন করে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন, তা এখনও ধোঁয়াশায় ঢাকা।

এদিকে, এই হাইভোল্টেজ বৈঠক ঘিরে টলিউড অভিনেত্রী তথা যাদবপুরের তারকা সাংসদ সায়নী ঘোষের নাম জড়িয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। শুভেন্দুর এই গোপন বৈঠকে সায়নীও কি উপস্থিত ছিলেন? রাজনৈতিক মহলে এই প্রশ্ন নিয়ে জোর চর্চা শুরু হলেও, তাঁর উপস্থিতির বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। সব মিলিয়ে, দিল্লির এই রাতের বৈঠক এখন বাংলার রাজনীতিতে এক বড়সড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *