কলিজা কাঁপানো কাণ্ড! নাতি-নাতনিকে কেড়ে নিতে পঙ্গু শ্বশুরকে ইট দিয়ে থেঁতলে মারল বৌমা

বিহার: পারিবারিক সম্পর্কের সব সীমা লঙ্ঘন করে বিহারে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। নিজের পঙ্গু শ্বশুরকে ইট দিয়ে নির্মমভাবে থেঁতলে খুন করার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগের পারিবারিক বিবাদ:
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সূত্রপাত প্রায় তিন বছর আগে। স্বামীর সাথে পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা দুই সন্তানকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। তবে তাঁর দুই সন্তান থাকত পঙ্গু দাদুর কাছেই। ওই বৃদ্ধই শত কষ্টের মধ্যেও নাতি-নাতনিদের আগলে রাখতেন এবং নিজের কাছেই মানুষ করছিলেন।
সন্তানদের কেড়ে নেওয়ার জেদ:
গত বুধবার আচমকাই ওই মহিলা শ্বশুরবাড়িতে চড়াও হন এবং সন্তানদের নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকেন। কিন্তু বৃদ্ধ শ্বশুর সন্তানদের তাঁর মায়ের সাথে পাঠাতে পরিষ্কার অস্বীকার করেন। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকাই নিয়ন্ত্রণ হারায় ওই পুত্রবধূ।
পঙ্গু বৃদ্ধের ওপর নৃশংস অত্যাচার:
পুলিশি রিপোর্টে প্রকাশ, রাগের মাথায় ওই মহিলা ঘরোয়া বিবাদের জেরে উঠোনে পড়ে থাকা একটি ইট তুলে নেয়। এরপর বৃদ্ধ শ্বশুর পঙ্গু হওয়া সত্ত্বেও, তাঁর ওপর মায়াদয়া না দেখিয়ে ইট দিয়ে একের পর এক নির্মম আঘাত করতে থাকে। পঙ্গু হওয়ায় ওই বৃদ্ধ নিজেকে বাঁচানোর কোনো সুযোগই পাননি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই ছটফট করতে করতে মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরপরই অভিযুক্ত বৌমা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে তাকে গ্রেপ্তার করে। জেরায় নিজের অপরাধ স্বীকার করে ওই মহিলা জানিয়েছে, সন্তানকে সাথে পাঠাতে রাজি না হওয়াতেই রাগের মাথায় সে এই কাণ্ড ঘটিয়েছে।