জল্পনা অবসান! অবশেষে ভবানী ভবনে অভিষেক!

জল্পনা অবসান! অবশেষে ভবানী ভবনে অভিষেক!

কলকাতা: সমস্ত জল্পনা এবং টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে সিআইডি (CID) সদর দফতর ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতির একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আজ তিনি ভবানী ভবনে উপস্থিত হন।

এর আগে বিমানবন্দর থেকে নেমেই তিনি কোনো সময় নষ্ট না করে সরাসরি চলে যান কালীঘাট রোডের নিজের বাড়িতে। সেখানে প্রায় ২৫ মিনিট সময় কাটান অভিষেক। সূত্রের খবর, আইনজীবীদের সঙ্গে শেষ মুহূর্তের আইনি পরামর্শ সেরে নেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে নেওয়ার জন্যই তিনি প্রথমে বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়েই সোজা চলে যান ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হাজিরাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ভবানী ভবন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *