বিরাট স্বস্তি হাত শিবিরে! অবশেষে জামিন মোফাক্কেরুল ইসলামের
June 11, 20268:04 pm

কলকাতা: মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনায় বড়সড় স্বস্তি পেলেন মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ (NIA) আদালত মোফাক্কেরুল ইসলামসহ দু’জনকে জামিন মঞ্জুর করেছে।
অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে তিনটি মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন দু’জনে। বৃহস্পতিবার বাকি থাকা শেষ মামলাটিতেও আদালত জামিন মঞ্জুর করায় দীর্ঘ আইনি টানাপোড়েনের পর অবশেষে সংশোধনাগার (জেল) থেকে মুক্ত হতে চলেছেন মোফাক্কেরুল ও তাঁর সঙ্গী। আদালতের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ মহল।