কংগ্রেসের ওয়াকওভার! গুজরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ৪ আসনেই জিতল বিজেপি

গান্ধীনগর: ভোটের আগেই বড়সড় সাফল্য পেল পদ্ম শিবির। গুজরাত থেকে রাজ্যসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) চার জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই আসনগুলোতে প্রধান বিরোধী দল কংগ্রেস কোনো প্রার্থী খাড়া করেনি। এমনকি অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রতিযোগীও ময়দানে ছিলেন না।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির এই চার প্রার্থী হলেন—রাজুভাই শুক্ল, মানসিংহ পারমার, মুকেশভাই রাথওয়া এবং জিতেন্দ্র কাঞ্জরিয়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেই সময়সীমা পার হওয়ার পরেই স্পষ্ট হয়ে যায় যে, এই চারটি আসনের জন্য কেবল বিজেপির এই চার প্রার্থীই লড়াইয়ে ছিলেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নিয়ম অনুযায়ী তাঁদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। লোকসভা নির্বাচনের আগে গুজরাতের এই ফলাফল বিজেপি শিবিরের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।