পাম্প থেকে তেল কেনায় কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞা! এক ধাক্কায় লিটারে ৪০ টাকা বেশি খরচ

পাম্প থেকে তেল কেনায় কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞা! এক ধাক্কায় লিটারে ৪০ টাকা বেশি খরচ

নয়াদিল্লি: দেশের জ্বালানি বাজারে কালোবাজারি রুখতে এবং জোগানের ভারসাম্য বজায় রাখতে এক বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলির জন্য সরাসরি খুচরো পেট্রল পাম্প থেকে জ্বালানি (পেট্রোল-ডিজেল) কেনার ওপর সর্বোচ্চ ৯০ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বড় বাণিজ্যিক সংস্থাগুলিকে এখন থেকে পাইকারি বা বাল্ক (Bulk) বিক্রয় কেন্দ্র থেকেই তেল কিনতে হবে।

পাম্পে কেন এই নিষেধাজ্ঞা?

গত কয়েকদিনে খুচরো পেট্রল পাম্পগুলোতে অস্বাভাবিক হারে তেলের চাহিদা বেড়ে গিয়েছিল। জানা গেছে, বাল্ক কেন্দ্রের তুলনায় সাধারণ পেট্রল পাম্পে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৪০ টাকা কম। আর এই বিপুল দামের পার্থক্যের সুযোগ নিয়ে অনেক বড় বড় বাণিজ্যিক সংস্থা পাইকারি বাজার ছেড়ে সরাসরি সাধারণ পাম্প থেকে কম দামে বিপুল পরিমাণ তেল কিনতে শুরু করে। এর ফলে ভারতের কিছু কিছু অঞ্চলে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি তেলের তীব্র ঘাটতি ও চরম সঙ্কট দেখা দেয়।

কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ:

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কালোবাজারি রুখতেই কেন্দ্র এই ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের এই নির্দেশের পর বড় সংস্থাগুলি আর সাধারণ পাম্প থেকে সস্তায় তেল কিনতে পারবে না। তাদের বাধ্য হয়ে লিটারপ্রতি প্রায় ৪০ টাকা বেশি খরচ করে পাইকারি কেন্দ্র থেকেই ডিজেল ও পেট্রোল সংগ্রহ করতে হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জন্য খুচরো পাম্পগুলোতে তেলের জোগান স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *