WBCS পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর! রবিবারেও সকাল সকাল মেট্রো, জেনে নিন টাইম টেবিল

কলকাতা: আগামী ১৪ জুন (রবিবার) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪। আর এই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এক বিশেষ বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে যাওয়ার সুবিধার্থে ওই দিন ব্লু লাইন (উত্তর-দক্ষিণ) এবং গ্রিন লাইন (পূর্ব-পশ্চিম) করিডোরে অতিরিক্ত মেট্রো চালানো হবে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের যাতায়াত সহজ করতে ওই দিন স্বাভাবিক সময়ের ঠিক এক ঘণ্টা আগে থেকেই মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। তবে রাতে টার্মিনাল স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়ার সময় একই থাকছে।
নিচে লাইনের রুট অনুযায়ী বিস্তারিত সময়সূচি দেওয়া হলো:
১. ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ)
সাধারণত রবিবারে এই লাইনে ১৫২টি মেট্রো চলে। তবে ১৪ জুন অতিরিক্ত ৪টি ট্রেন বাড়িয়ে মোট ১৫৬টি (৭৮টি আপ ও ৭৮টি ডাউন) মেট্রো চালানো হবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে উভয় দিকেই ৩০ মিনিট অন্তর মেট্রো মিলবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি মেনে ট্রেন চলবে।
- প্রথম মেট্রো (দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম): সকাল ৮:০০টা (সাধারণত সকাল ৯:০০টার পরিবর্তে)।
- প্রথম মেট্রো (শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর): সকাল ৮:০০টা (সাধারণত সকাল ৯:০০টার পরিবর্তে)।
২. গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ)
গ্রিন লাইনেও রবিবারের ১০৮টি পরিষেবার পরিবর্তে ওই দিন মোট ১১২টি পরিষেবা (৫৬টি আপ ও ৫৬টি ডাউন) পাওয়া যাবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে।
- প্রথম মেট্রো (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ): সকাল ৮:০০টা (সাধারণত সকাল ৯:০০টার পরিবর্তে)।
- প্রথম মেট্রো (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান): সকাল ৮:০২ মিনিট (সাধারণত সকাল ৯:০২ মিনিটের পরিবর্তে)।
অন্যান্য লাইনের আপডেট:
- ইয়েলো লাইন: রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা বজায় থাকবে।
- পার্পল ও অরেঞ্জ লাইন: আগামী ১৪ জুন এই দুটি লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।