পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
June 13, 202610:25 am

কলকাতা: দলের অন্দরে বিদ্রোহী শিবিরে নাম লেখানোর খেসারত দিতে হলো সাংসদ মালা রায়কে। আচমকাই খোয়াতে হলো মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ। তাঁর জায়গায় পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন রাজ্য সভানেত্রী নিযুক্ত করা হয়েছে বিধায়ক আলিয়া আহমেদকে। শুক্রবার, ১২ জুন দলের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে এই বড়সড় সাংগঠনিক রদবদলের কথা জানানো হয়েছে।
দলীয় সূত্রে খবর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অনুমোদনেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের পর থেকেই দলে যে চাপা অসন্তোষ ও বিদ্রোহের সুর দানা বাঁধছিল, মালা রায়ের পদচ্যুতি সেই ক্ষোভের বিরুদ্ধেই দলের শীর্ষ নেতৃত্বের এক বিরাট কড়া বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।