বার্ধক্য ভাতা দ্বিগুণ করার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

বার্ধক্য ভাতা দ্বিগুণ করার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

মালদা: রাজ্যবাসীর জন্য এক বিরাট সুখবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা ঢুকতে শুরু করেছে। এখানেই শেষ নয়, খুব শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ও বিধবা ভাতার টাকাও ঢুকতে শুরু করবে বলে মালদার প্রশাসনিক বৈঠক থেকে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য এক বড় উপহারের ঘোষণা করেছে বর্তমান সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে খবর, এবার থেকে বার্ধক্য ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ, এতদিন প্রবীণ নাগরিকরা যে ১০০০ টাকা করে ভাতা পেতেন, তা বাড়িয়ে এবার ২০০০ টাকা করা হবে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও, এই বর্ধিত বার্ধক্য ভাতা ঠিক কবে থেকে উপভোক্তাদের হাতে পৌঁছাবে, তার চূড়ান্ত তারিখটি খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হবে। সরকারের এই জোড়া জনকল্যাণমুখী সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *