সিভিকদের ভাগ্যবদল? মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বড় পদক্ষেপের পথে শুভেন্দু সরকার!

সিভিকদের ভাগ্যবদল? মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বড় পদক্ষেপের পথে শুভেন্দু সরকার!

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া প্রায় ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের ভবিষ্যৎ এখন কোন দিকে? নবান্নের ক্ষমতা বদলের পর থেকেই এই লাখো চুক্তিভিত্তিক কর্মীর মনে ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন— চাকরি থাকবে তো? এবার সেই উত্তর খুঁজতে কোমর বেঁধে ময়দানে নামল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকার।

নবান্ন সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর এই বিপুল সংখ্যক সিভিক ভলান্টিয়ারদের চাকরির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ইতিবাচক চিন্তাভাবনা শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। এর আগে যখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা (LOP) ছিলেন, তখন তিনি বারবার সিভিকদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যাঁরা সততার সঙ্গে কাজ করছেন, সেই দুর্নীতিমুক্ত ও ভদ্র সিভিকদের চাকরি খোয়াতে হবে না; বরং তাঁদের চাকরি বহাল রেখে বেতন বাড়ানোর পক্ষেও সওয়াল করেছিলেন তিনি।

এবার আর বিরোধী আসন নয়, শুভেন্দু অধিকারী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে। স্বাভাবিকভাবেই তাঁর পূর্বের দেওয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে মুখিয়ে রয়েছেন রাজ্যের ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ার ও তাঁদের পরিবার। এখন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তাঁদের জন্য ঠিক কী বড় ঘোষণা করেন এবং এই চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী ও উন্নত ভবিষ্যতের জন্য কী স্থায়ী নীতি আনেন, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *