ভারতীয় জাহাজে হামলার দায় ইরানেরই! হরমুজ কাণ্ডে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের

ভারতীয় জাহাজে হামলার দায় ইরানেরই! হরমুজ কাণ্ডে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন: হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে হামলার ঘটনায় এবার সরাসরি ইরানের দিকেই অভিযোগের আঙুল তুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার একটি বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট দাবি করেছেন, এই ন্যাক্কারজনক হামলার পেছনে ইরানের হাত রয়েছে। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভারতীয় জাহাজের ওপর এই ধরনের হামলা ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’।

উল্লেখ্য, সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিক বোঝাই তিনটি জাহাজে মার্কিন বাহিনীর তরফ থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এই স্পর্শকাতর ঘটনাটি নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় আন্তর্জাতিক মহলে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গত বুধবার থেকে দু’-দুবার আমেরিকার শীর্ষ কূটনীতিককে তলব করে কড়া বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি।

এই চরম টানাপোড়েনের মাঝেই এবার আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় এনে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে গোটা ঘটনার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করেছেন। ভারতের সাথে আমেরিকার সম্পর্কের সমীকরণ এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *