বাড়িতে কি লুকিয়ে রেখেছেন অভিযুক্ত আপ্ত-সহায়ককে? কেন্দ্রীয় তল্লাশির পর মুখ খুললেন অভিষেক

বাড়িতে কি লুকিয়ে রেখেছেন অভিযুক্ত আপ্ত-সহায়ককে? কেন্দ্রীয় তল্লাশির পর মুখ খুললেন অভিষেক

কলকাতা: আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত তাঁর আপ্ত-সহায়ক (PA) সুমিত রায়কে কি নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছেন? পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন তল্লাশির পর এই জ্বলন্ত প্রশ্নের মুখোমুখি হয়ে এবার মেজাজ হারালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত কড়া ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিন নিজের বাসভবনে তল্লাশি অভিযান শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক স্পষ্ট বলেন, “আমি কোনও তদন্তকারী সংস্থা নই। যা বলার তদন্তকারী সংস্থার সঙ্গে গিয়ে কথা বলুন। তারা আমার পুরো বাড়ি সার্চ করে গিয়েছে। আমি তো আর তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই! সুমিত রায়কে লুকিয়ে রেখেছি কি রাখিনি, সেই উত্তর তল্লাশিতে আসা আধিকারিকারাই দেবেন।”

উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে এদিন অভিষেকের বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। আর সেই রেশ কাটতে না কাটতেই এই হাইপ্রোফাইল মামলার জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *