কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী! যোগ দিবসের মেগা ইভেন্টে ৭ দিন স্তব্ধ থাকছে রেড রোড

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী! যোগ দিবসের মেগা ইভেন্টে ৭ দিন স্তব্ধ থাকছে রেড রোড

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার সেজে উঠছে তিলোত্তমা। আগামী রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হতে চলেছে যোগ দিবসের এক মেগা কর্মসূচি। আর সেই অনুষ্ঠানেই সশরীরে উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। মেগা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যোগ দিবসের এই জমকালো কর্মসূচির জন্য রেড রোড টানা ৭ দিন বন্ধ রাখার বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই অনুষ্ঠান মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে।

নিরাপত্তা ও প্রস্তুতির খাতিরে গত রবিবার রাত ১০টা থেকে শুরু করে আগামী রবিবার (২১ জুন) পর্যন্ত রেড রোডে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রেড রোড বন্ধ থাকার কারণে কলকাতার ট্রাফিক ব্যবস্থায় যাতে কোনও বড় বিপর্যয় না ঘটে, তার জন্য বিকল্প রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দিচ্ছে কলকাতা পুলিশ। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে তিলোত্তমার রাজনৈতিক ও প্রশাসনিক পারদ তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *