পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য!

পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য!

মেয়র পদ ছাড়ার পথে গৌতম দেব, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম দেব। বৃহস্পতিবার মেয়র পারিষদদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি নিজের এই ইচ্ছার কথা জানান। দলীয় সূত্রে খবর, সাংগঠনিক কাজে আরও বেশি সক্রিয় করার লক্ষ্যেই তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের ঠিক পরের দিনই তাঁর এই পদত্যাগের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

পারিষদদের একাংশের সঙ্গে মতবিরোধ সত্ত্বেও গৌতম দেব নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলেই খবর। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মেয়র হিসেবে স্বাভাবিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টির কারণেই তিনি পদত্যাগের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *