কাশীপুরে দুর্ধর্ষ ডাকাতি! প্রকাশ্যে গুলিবর্ষণ, লুট হলো লক্ষ লক্ষ টাকার সামগ্রী

কাশীপুরে দুর্ধর্ষ ডাকাতি! প্রকাশ্যে গুলিবর্ষণ, লুট হলো লক্ষ লক্ষ টাকার সামগ্রী

কাশীপুরে দুষ্কৃতী কাণ্ডে বড় পদক্ষেপ, গাফিলতির দায়ে সরানো হলো ওসি-কে

কলকাতা: কাশীপুরে একটি প্রোমোটিং সাইটে দুঃসাহসিক ডাকাতি ও গুলি বর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের পালটা গুলির লড়াইয়ে এলাকা উত্তপ্ত হয়ে উঠলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে কাশীপুর থানার ওসি সুদীপ্ত দাসকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রাতে একদল দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে প্রোমোটিং সাইটে চড়াও হয়। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে শুরু হয় গুলির লড়াই। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। দুষ্কৃতীরা ওই সাইট থেকে লক্ষাধিক টাকার সামগ্রী লুট করেছে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে রাতেই কাশীপুর থানার এসআই ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, এত বড় ঘটনা ঘটে গেলেও থানার ওসি সুদীপ্ত দাস তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। বিষয়টি গোপন রাখায় ক্ষুব্ধ হয় পুলিশ মহলের উচ্চপদস্থ কর্তারা। পরে বিকেলের দিকে অন্য সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের ডিসি (নর্থ) সায়ক দাস। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। এর পরই ওসি সুদীপ্ত দাসের বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, এই ঘটনার তদন্তে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে তা জানতে কলকাতা পুলিশের ডিসি (নর্থ) সায়ক দাস, গোয়েন্দা প্রধান কুণাল আগরওয়াল এবং পুলিশ কমিশনার অজয় নন্দার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের ফোন করা হলেও তাঁরা ধরেননি এবং হোয়াটসঅ্যাপ বার্তারও কোনো উত্তর দেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *