দারুণ সুখবর! রাজ্যের এই ৪ জেলায় তৈরি হচ্ছে নতুন সরকারি মেডিক্যাল কলেজ

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্যের আরও চারটি জেলা পেতে চলেছে নতুন সরকারি মেডিক্যাল কলেজ। সম্প্রতি নবান্নের তরফ থেকে এই সংক্রান্ত একটি বড় ঘোষণা করা হয়েছে।
যে চার জেলায় এই নতুন মেডিক্যাল কলেজগুলি তৈরি হবে, সেগুলি হলো— কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান।
নবান্ন সূত্রে খবর, রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় জমিও ইতিমধ্যে চিহ্নিত করে ফেলা হয়েছে। এবার এই প্রস্তাবগুলি দ্রুত ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এর মধ্যে তিনটি প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য ‘ডিপিআর’ (DPR) বা ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজও অনুমোদন পেয়ে গেছে। এই চার জেলায় নতুন মেডিক্যাল কলেজ চালু হলে একদিকে যেমন চিকিৎসা ব্যবস্থার আমূল উন্নতি হবে, ঠিক তেমনই ডাক্তারি পড়ুয়াদের জন্য তৈরি হবে এক বিশাল সুযোগ।